অন্যান্য
পুরান ঢাকায় আধুনিক চিকিৎসা সেবা সম্প্রসারণের লক্ষ্যে “লালবাগ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড”-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ মার্চ ২০২৬, শুক্রবার বিকাল ৪টায়।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, নতুন এই হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম, মানসম্মত ল্যাব সুবিধা এবং দক্ষ চিকিৎসকদের মাধ্যমে সেবা প্রদান করা হবে। এর ফলে পুরান ঢাকার বাসিন্দারা নিজ এলাকায়ই উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবু সালাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আলহাজ হামিদুর রহমান হামিদ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মোশারফ হোসেন খোকন ও সাইফুদ্দিন আহমেদ সেন্টু। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মুফতি আবদুর রহমান আজাদ (হাফি.)।
উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই হাসপাতাল চালুর মাধ্যমে পুরান ঢাকার স্বাস্থ্যসেবার মান উন্নত হবে এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসা গ্রহণ আরও সহজলভ্য হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬