সোশ্যাল মিডিয়াসোশ্যাল মিডিয়া

‎জেন্ডার বৈষম্য দূর করতে দিনাজপুরে যুব সংলাপ অনুষ্ঠিত ‎

সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার ধারণা, বৈষম্যমূলক সামাজিক রীতি এবং নারী-পুরুষের অসম সামাজিক ভূমিকা পরিবর্তনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে দিনাজপুরে যুব সংলাপ ও অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ে মুক্ত চিন্তা যুব সেবা সংঘের উদ্যোগে সংলাপ অনুষ্ঠিত হয়। ‘সমতায় তারুণ্য: Youth for Equality’ প্রকল্পের আওতায় সংলাপটি আয়োজন করা হয়। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা মাইনুল ইসলাম, ডেমোক্রেসি ওয়াচের প্রতিনিধি রাখি গোপাল দেবনাথ, স্নিগ্ধা ইয়ুথ উইমেন সোসাইটির পরিচালক মোছাঃ মাহাবুবা আক্তার, নক্ষত্র যুব কল্যাণ সংস্থার সভাপতি কনিকা আক্তার পারুল, মুক্ত চিন্তা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী লাবনী দেবনাথ এবং সমাজকর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব মুকিদ হায়দার।
‎
‎অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্ত চিন্তা যুব সেবা সংঘের সভাপতি জিলহজ্জ সরকার। সংলাপের ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন আনিকা শাহনাজ।

Public Voice

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

‎জেন্ডার বৈষম্য দূর করতে দিনাজপুরে যুব সংলাপ অনুষ্ঠিত ‎

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার ধারণা, বৈষম্যমূলক সামাজিক রীতি এবং নারী-পুরুষের অসম সামাজিক ভূমিকা পরিবর্তনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে দিনাজপুরে যুব সংলাপ ও অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ে মুক্ত চিন্তা যুব সেবা সংঘের উদ্যোগে সংলাপ অনুষ্ঠিত হয়। ‘সমতায় তারুণ্য: Youth for Equality’ প্রকল্পের আওতায় সংলাপটি আয়োজন করা হয়। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা মাইনুল ইসলাম, ডেমোক্রেসি ওয়াচের প্রতিনিধি রাখি গোপাল দেবনাথ, স্নিগ্ধা ইয়ুথ উইমেন সোসাইটির পরিচালক মোছাঃ মাহাবুবা আক্তার, নক্ষত্র যুব কল্যাণ সংস্থার সভাপতি কনিকা আক্তার পারুল, মুক্ত চিন্তা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী লাবনী দেবনাথ এবং সমাজকর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব মুকিদ হায়দার।
‎
‎অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্ত চিন্তা যুব সেবা সংঘের সভাপতি জিলহজ্জ সরকার। সংলাপের ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন আনিকা শাহনাজ।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত