অন্যান্যঅন্যান্য

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

রোদ মিষ্টান্ন ভান্ডার

​মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার রক্ষায় বড় ধরনের অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ই মার্চ) শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

​জেলা প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং পৌরসভার সমন্বয়ে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে সবচেয়ে বড় অনিয়ম ধরা পড়ে শহরের রোদ মিষ্টান্ন ভান্ডারে। জিলাপি তৈরিতে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর 'হাইড্রোজ কেমিক্যাল' ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিক ১ লাখ টাকা জরিমানা করা হয়। মিষ্টান্ন ভান্ডার ছাড়াও শহরের আরও চারটি নামী রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো নুর ফুডস রেস্টুরেন্ট ৫০ হাজার টাকা, লন্ডন রেস্টুরেন্ট ৫০, হাজার টাকা, ​রিজিক রেস্টুরেন্ট ৫০ হাজার টাকা, ​পানসী রেস্টুরেন্ট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস।​অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন ​নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমীন, ​পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর বিনয় সিংহ। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরণের তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে প্রতিটি প্রতিষ্ঠানকে খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার আইন কঠোরভাবে মেনে চলার জন্য চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত