নির্বাচননির্বাচন

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মুক্তাগাছায় প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা

শেয়ার করুন
অ+ অ-

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মুক্তাগাছায় প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মাঠ গোছাতে শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় আসন্ন মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

গত ২১ ফেব্রুয়ারি, শনিবার বিকেলে মুক্তাগাছার এম. এন. ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা বদরুল আলম।

ঘোষণা অনুযায়ী, চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমীর, বিশিষ্ট ব্যবসায়ী ও গাবতলী ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ শামছুল হক।

ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মুক্তাগাছা উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষাবিদ, মুক্তাগাছা রেসিডেন্সিয়াল মাদরাসার অধ্যক্ষ হাবিবুল হক শরীফ।

এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মুক্তাগাছা উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সূরা ও কর্মপরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি, মনিরামবাড়ী বালিকা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ রাহিমা মুজাহিদী।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। বক্তব্যে তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে আমরা এক লক্ষ আট শত ছিয়াত্তর ভোট পেয়েছি। আমরা আশাবাদী, স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের সঠিক জনপ্রতিনিধিকেই বেছে নেবেন, ইনশাআল্লাহ।”

সভায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

Public Voice

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মুক্তাগাছায় প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মুক্তাগাছায় প্রার্থী ঘোষণা করল জামায়াতে ইসলামী...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মাঠ গোছাতে শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় আসন্ন মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

গত ২১ ফেব্রুয়ারি, শনিবার বিকেলে মুক্তাগাছার এম. এন. ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা বদরুল আলম।

ঘোষণা অনুযায়ী, চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমীর, বিশিষ্ট ব্যবসায়ী ও গাবতলী ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ শামছুল হক।

ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মুক্তাগাছা উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষাবিদ, মুক্তাগাছা রেসিডেন্সিয়াল মাদরাসার অধ্যক্ষ হাবিবুল হক শরীফ।

এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মুক্তাগাছা উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সূরা ও কর্মপরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি, মনিরামবাড়ী বালিকা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ রাহিমা মুজাহিদী।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। বক্তব্যে তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে আমরা এক লক্ষ আট শত ছিয়াত্তর ভোট পেয়েছি। আমরা আশাবাদী, স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের সঠিক জনপ্রতিনিধিকেই বেছে নেবেন, ইনশাআল্লাহ।”

সভায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত