মানবতামানবতা

আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের পরিকল্পনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেয়ার করুন
অ+ অ-
আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের পরিকল্পনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের পরিকল্পনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রেস রিলিজ 

জামালপুর

০৭/০২/২০২৬

আসন্ন মাহে রমজান উপলক্ষে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির পরিকল্পনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে (৭ ফেব্রুয়ারি) দোস্ত এইডের প্রধান কার্যালয়ের হলরুমে আয়োজিত ‘মাহে রমজান–২০২৬: পরিকল্পনা ও প্রস্তুতি’ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় রমজান মাসজুড়ে সংস্থার সারাদেশব্যাপী মানবিক কর্মসূচির সার্বিক পরিকল্পনা, প্রস্তুতি এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, রমজান–২০২৬ উপলক্ষে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশব্যাপী প্রায় ২০ হাজার ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ, ১ লক্ষ রোজাদারের জন্য ইফতার আয়োজন, ৫ হাজার সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ পোশাক ও ঈদ খাদ্যসামগ্রী বিতরণ এবং যাকাতভিত্তিক বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি সংস্থার চলমান অন্যান্য কার্যক্রমও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবসেবার শিক্ষা দেয়। সমাজের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দোস্ত এইড সবসময় পরিকল্পিত ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে।”

তিনি আরও বলেন, এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য দেশব্যাপী ছড়িয়ে থাকা দোস্ত এইডের স্বেচ্ছাসেবক, উপকারভোগী, গণমাধ্যমকর্মী, প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সবাইকে দোস্ত এইডের রমজান কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় আরও জানানো হয়, ইতোমধ্যে শেরপুর সদর, জামালপুর সদর ও ইসলামপুর উপজেলায় ৫০০ করে মোট ১,৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ সম্পন্ন হয়েছে। এছাড়াও দোস্ত এইডের চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ ও সৈয়দপুর ব্রাঞ্চ অফিসসমূহেও রমজান–২০২৬ উপলক্ষে পৃথক পরিকল্পনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে জানানো হয়, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির রমজান–২০২৬ প্রকল্পের আওতায় বিভিন্ন মানবিক কার্যক্রম ঈদুল ফিতরের দিন পর্যন্ত চলমান থাকবে।

উল্লেখ্য, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে দেশব্যাপী খাদ্য নিরাপত্তা, দুর্যোগকালীন ত্রাণ সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, মসজিদ নির্মাণ, আত্মকর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনে বহুমাত্রিক মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের পরিকল্পনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত