সারাদেশসারাদেশ

দিনাজপুর–১ আসনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি মনজুরুল ইসলামের কড়া বার্তা

দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনজুরুল ইসলাম সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নাম ভাঙিয়ে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বা চাঁদাবাজিতে জড়িত হয়, তাহলে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

‎সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কড়া বার্তা দেন। সেখানে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যদি অপরাধে লিপ্ত হয়, তবে দল বা ব্যক্তিগত কোনো পরিচয়ই তাকে রক্ষা করতে পারবে না।
‎এমপি মনজুরুল ইসলাম আরও বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎স্থানীয় জনগণ এমপির এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের দৃঢ় বার্তার ফলে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি কমে আসবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।‌

Public Voice

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুর–১ আসনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি মনজুরুল ইসলামের কড়া বার্তা

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনজুরুল ইসলাম সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নাম ভাঙিয়ে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বা চাঁদাবাজিতে জড়িত হয়, তাহলে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

‎সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কড়া বার্তা দেন। সেখানে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যদি অপরাধে লিপ্ত হয়, তবে দল বা ব্যক্তিগত কোনো পরিচয়ই তাকে রক্ষা করতে পারবে না।
‎এমপি মনজুরুল ইসলাম আরও বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎স্থানীয় জনগণ এমপির এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের দৃঢ় বার্তার ফলে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি কমে আসবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।‌

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত