রাজনীতিরাজনীতি

খুলনায় নিষিদ্ধ দলীয় কার্যালয়ে মাল্যদান: জড়িতদের গ্রেপ্তারের দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিনের মাথায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের খুলনা জেলা ও মহানগর কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানো এবং মাল্যদানের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

রোববার বিএনপি মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে এ ধরনের কর্মকাণ্ড উস্কানিমূলক এবং সুপরিকল্পিত চক্রান্তের অংশ। এটি আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল এবং নগরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিবৃতিতে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় নগরবাসীকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন প্রমুখ।ড়িতদের গ্রেপ্তারের দাবি

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

খুলনায় নিষিদ্ধ দলীয় কার্যালয়ে মাল্যদান: জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত