নির্বাচননির্বাচন

ভোটের মাঠে নিরঙ্কুশ জয় মাজেদ বাবুর

শেয়ার করুন
অ+ অ-
ভোটের মাঠে নিরঙ্কুশ জয় মাজেদ বাবুর
প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তিনি সাবেক দুই এমপি ও জামায়াত জোটের প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে এই বিজয় অর্জন করেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু পেয়েছেন মোট ১ লাখ ৭ হাজার ৫৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল ছাতা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৯১ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সাবেক এমপি শাহ্ নুরুল কবির শাহিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৭৩৪ ভোট।

অন্যদিকে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও তিন বারের সাবেক এমপি ফখরুল ইমাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭১৯ ভোট।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৭৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ৬৪৩ জন, পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৯৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।

উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৯২টি ভোটকেন্দ্রের ৬২৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটের বিপরীতে কাস্ট হয় ১ লাখ ৯২ হাজার ৬৩২টি ভোট, যার মধ্যে ৪ হাজার ৮১১টি ভোট বাতিল ঘোষণা করা হয়। এ আসনে মোট ভোটার উপস্থিতির হার ছিল ৫৫ দশমিক ৭১ শতাংশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমান বলেন, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সুন্দরভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দল, সাংবাদিক এবং ঈশ্বরগঞ্জের সম্মানিত ভোটারদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “ঈশ্বরগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, অবহেলিত ঈশ্বরগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করব এবং জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।”

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ভোটের মাঠে নিরঙ্কুশ জয় মাজেদ বাবুর

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত