নির্বাচন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।
বিশ্ববিদ্যালয়ে স্থাপিত দুই কেন্দ্র হলো চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং নীপবন স্কুল। জানা গেছে, এই দুই কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৪০৫৪ জন। এরমধ্যে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯৩৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৯৪ জন এবং নারী ভোটার ৯৪৪ জন। ভোটগ্রহণে ব্যবহৃত হচ্ছে ৪টি বুথ ও ৮টি গোপন কক্ষ। অন্যদিকে নীপবন স্কুল কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ১১৬ জন। এখানে গোপন কক্ষ রয়েছে ৪টি।
দুই কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি নির্বাচনী কর্মকর্তাদেরও তৎপর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬