রাজনীতিরাজনীতি

নেত্রকোনায় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের মোট ১৭২টি (নেত্রকোনা- ১২৩টি, বারহাট্টা- ৪৯টি) কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ (১১ ফেব্রুয়ারি) বুধবার সকাল ১০টায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের ব্যালট বাক্স, অব্যাহত বেলট পেপার, অমোচনীয় কালির কলম, স্ট্যাম্প প্যাড, অফিশিয়াল সিলসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২ হাজার ৪৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫২ হাজার ৩৭৯ জন, নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৪৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১২ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা জানা, 'ভোটের জন্য যে সকল সরঞ্জামাদি প্রয়োজন, সেগুলো সহকারী রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে প্রতি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়েছে। দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসারগণ এসব নির্বাচনী সামগ্রী নিয়ে স্ব স্ব নির্বাচনী কেন্দ্রে যাচ্ছেন। কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটকক্ষ প্রস্তুত করে আজ রাতে স্ব স্ব কেন্দ্রে অবস্থান করবেন। আগামীকাল সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে জেলা রির্টার্নিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমান বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যে গণভোট ও সংসদ নির্বাচনের ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী বিতরণ হয়েছে। এ সকল সামগ্রী কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্দিষ্ট জেলার প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ভোটগ্রহণ ও ব্যালট বিতরণ প্রক্রিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং ইসির মনিটরিং টিম তৎপর রয়েছে। নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ রাখতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে।

এদিকে, ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে টহলে রয়েছে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নেত্রকোনায় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত