নির্বাচন
নেত্রকোণা-৪ আসনে বাবরের পক্ষে ভোটের আহ্বান
ধানের শীষে গণজোয়ার গড়তে মাঠে কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফা জেসমিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা-৪ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা দিন দিন জোরদার হচ্ছে। এই ধারাবাহিকতায় বিএনপির প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মাঠে নেমেছেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন।
সোমবার বিকেলে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন। এ সময় পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি।
গণসংযোগকালে ড. আরিফা জেসমিন নাহিন বলেন,
“দেশ আজ এক কঠিন সময় পার করছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। লুৎফুজ্জামান বাবর একজন পরীক্ষিত নেতা, যিনি এই এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে ছিলেন। নেত্রকোণা-৪ আসনের উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় ধানের শীষের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “এই নির্বাচন শুধু একজন প্রার্থী জেতার লড়াই নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। জনগণ যদি ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেয়, তাহলে দেশে আবার মানুষের ভোটে সরকার গঠনের পথ সুগম হবে।”
গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নেন। এ সময় তারা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের প্রতি এখনো সাধারণ মানুষের আস্থা ও সমর্থন রয়েছে। অনেকেই বলেন, অতীতে বাবরের সময়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও নিরাপত্তা ব্যবস্থার কথা তারা আজও স্মরণ করেন।
নেত্রকোণা-৪ আসনে নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে কেন্দ্রীয় নেতাদের সরব উপস্থিতি বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬