নির্বাচননির্বাচন

বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত ১৩তম নির্বাচন হচ্ছে বাংলাদেশে

শেয়ার করুন
অ+ অ-
বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত ১৩তম নির্বাচন হচ্ছে বাংলাদেশে
প্রতীকি ছবি

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ হবে বাংলাদেশে। আসন্ন এ নির্বাচনেকে বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন’ বলে আখ্যা দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

২০০৯ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত তিনটি জাতীয় নির্বাচন হয়েছে বাংলাদেশে। রয়টার্সের মতে, সেই নির্বাচনগুলো হয় বিরোধী দলগুলো বয়কট করেছে কিংবা অংশ নিলেও তা ছিলো খুব সীমিত মাত্রায়।

টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকার পর শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে গত ২০২৪ সালের আগস্ট মাসে পতন ঘটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। তবে ’২৪ সালের অভ্যুত্থানের নেতা-কর্মী ও সমর্থকদের মতে, ২০০৯ সালের পর এবারই প্রথম প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে বাংলাদেশে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন এ নির্বাচনে বিএনপি জয়ী হবে বলে ব্যাপকভাবে প্রত্যাশা করা হলেও সেই জয়ের পথে জামায়াত একটি শক্ত চ্যালেঞ্জ হয়ে উঠবে। আরও বলা হয়েছে, অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতনের পর উদ্ভুত তারুণ্যভিত্তিক রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল এনসিপি পার্টি) তাদের হাসিনা-বিরোধী আন্দোলনকে নির্বাচনী ভিত্তি হিসেবে ব্যবহার করতে ব্যর্থ হয়ে জামায়াতের সঙ্গে জোট করেছে।

বাংলাদেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯২টিতে প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছে রয়টার্স। তিনি বলেছেন, তার দল নির্বাচনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী।

বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনার নেৃতত্বাধীন সরকারের পতনের পর থেকে ১৭ কোটি ৫০ লাখ মানুষ অধ্যুষিত বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক যে অস্থিতিশীলতা চলছে, তা থেকে উদ্ধারের জন্য একটি সুষ্ঠু নির্বাচন খুবই জরুরি। তাছাড়া সামনের দিনগুলোতে এশিয়ার দুই পরাশক্তি চীন এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে— তা ও অনেকাংশে নির্ধারণ করে দেবে এ নির্বাচন।

“এছাড়া এই নির্বাচনে ভোটারদের ২৫ শতাংশই তরুণ প্রজন্মের বা জেন-জি’র। তাদের সিদ্ধান্ত কিংবা পছন্দ ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তবে এবারের নির্বাচনে জামায়াতে ইসলামি যে ফলাফলই করুক— তা ঐতিহাসিক হবে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন জনমত জরিপের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে যত নির্বাচন হয়েছে—  সেসবের মধ্যে এবারই জামায়াত সবচেয়ে ভালো ফলাফল করবে।

সূত্র : রয়টার্স

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত ১৩তম নির্বাচন হচ্ছে বাংলাদেশে

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত