নির্বাচন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০ দলীয় ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভা মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পরিণত হয় এক বিশাল গণসমাবেশে। নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে সভাস্থল যেন মানুষের ঢেউয়ে ভরে ওঠে। চারপাশে ছড়িয়ে পড়ে উৎসবমুখর পরিবেশ ও বিজয়ের প্রত্যাশা।
জনসভায় বক্তব্য রাখেন ১১ দলীয় জোট মনোনীত ছাতা মার্কার প্রার্থী অ্যাডভোকেট ড. আওরঙ্গ জেব বেলাল। তিনি বলেন, ঈশ্বরগঞ্জের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি ঈশ্বরগঞ্জকে একটি আদর্শ ও উন্নত জনপদে পরিণত করতে নিরলসভাবে কাজ করবেন।
সভায় বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ‘ছাতা মার্কায় ভোট দিন’, ‘আওরঙ্গ জেব বেলালকে বিজয়ী করুন’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
জনসভায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা জামাত ইসলামী আমির অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান। এতে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
স্থানীয়দের মতে, এবারের নির্বাচনে ঈশ্বরগঞ্জে ছাতা মার্কা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। চায়ের আড্ডা থেকে হাট-বাজার—সবখানেই শোনা যাচ্ছে পরিবর্তনের কথা, শোনা যাচ্ছে ছাতা মার্কার বিজয়ের প্রত্যাশা।
জনসভা থেকে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার করেন এবং ছাতা মার্কার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬