রাজনীতিরাজনীতি

ধুনটে ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বর্ণাঢ্য র্যালির ছবি

সারাদেশব্যাপী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ধুনট উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে ইসলামী ছাত্র শিবিরের একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা মো. দবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র ছয়জন সদস্য নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পথচলা শুরু হয়। নানা রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে আজ সংগঠনটি ৪৯তম বছরে পদার্পণ করেছে। জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবির আদর্শবান, নৈতিক ও দেশপ্রেমিক ছাত্রসমাজ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

ধুনট উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আহসান হাবিবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জুবায়ের আহমেদ, কর্মপরিষদ সদস্য ও ধুনট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আমিনুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুল কারিম, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক আতাউর রহমান এবং ধুনট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফিরোজ আহম্মেদ।

এ সময় ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামী ছাত্র শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ধুনটে ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত