নির্বাচননির্বাচন

আমির হামজা নির্বাচিত হলে চাঁদাবাজি-মাদকের কবর রচিত হবে: চাকসু ভিপি

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মুফতি আমির হামজা নির্বাচিত হলে এলাকা থেকে চাঁদাবাজি, মাদক, দুর্নীতি এবং কিশোর গ্যাং কালচার চিরতরে নির্মূল হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) নবনির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এই নির্বাচনের সঙ্গে আরেকটি নির্বাচন আছে সেটা গণভোট। বাংলাদেশের যে স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল গণভোটের মাধ্যমে সে সরকারগুলো আর কখনো সামনে আসতে পারবে না। গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় বাংলাদেশ একটি দীর্ঘস্থায়ী পরিবর্তনের মধ্যে চলে যাবে।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোর্য়াদ্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া শহরে এক বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম হোসেন রনি।

র‌্যালিটি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে শুরু হয়ে মজমপুর সড়ক প্রদক্ষিণ করে ডিসি কোর্টের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

আমির হামজা নির্বাচিত হলে চাঁদাবাজি-মাদকের কবর রচিত হবে: চাকসু ভিপি

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মুফতি আমির হামজা নির্বাচিত হলে এলাকা থেকে চাঁদাবাজি, মাদক, দুর্নীতি এবং কিশোর গ্যাং কালচার চিরতরে নির্মূল হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) নবনির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এই নির্বাচনের সঙ্গে আরেকটি নির্বাচন আছে সেটা গণভোট। বাংলাদেশের যে স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল গণভোটের মাধ্যমে সে সরকারগুলো আর কখনো সামনে আসতে পারবে না। গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় বাংলাদেশ একটি দীর্ঘস্থায়ী পরিবর্তনের মধ্যে চলে যাবে।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোর্য়াদ্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া শহরে এক বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম হোসেন রনি।

র‌্যালিটি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে শুরু হয়ে মজমপুর সড়ক প্রদক্ষিণ করে ডিসি কোর্টের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত