নির্বাচননির্বাচন

‘হাতপাখা’ কর্মীকে হামলা করে মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

শেয়ার করুন
অ+ অ-
‘হাতপাখা’ কর্মীকে হামলা করে মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিনিধি

ঈশ্বরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’ প্রতীকের কর্মী আনোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে, অভিযোগ করা হয়েছে।

বুধবারের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ও সমর্থকরা। সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। পাশাপাশি মনোনীত প্রার্থী শাহ্‌ নুরুল কবির শাহিন সতর্ক করেছেন, “২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না হলে উপজেলা পরিষদ ঘেরাও করা হবে।”

এ ঘটনায় আহত আনোয়ার হোসেন ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ৩০ বছর বয়সী সোহাগ সওদাগর এবং আরও অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, শিমুলতলা মোড়ে নির্বাচনী প্রচারণার পরে আনোয়ার হোসেন ও প্রতিবেশী কর্মী মোশাররফ হোসেন চা খাচ্ছিলেন। এ সময় অভিযুক্তরা হামলা চালিয়ে আনোয়ার হোসেনের বাম হাত ভেঙ্গে দেন এবং তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেন।

বিক্ষোভ সমাবেশে শাহিন বলেন, “এক বিশেষ মহল ও দলের কিছু কর্মী ভোটারদের মধ্যে কালো টাকা ছড়িয়ে দিচ্ছিল। হাতপাখার কর্মীরা ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হয়ে তারা আমার নির্বাচনী কর্মীর ওপর বর্বরোচিত হামলা চালিয়ে ফোনটি ছিনিয়ে নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে ২৪ ঘণ্টার মধ্যে মোবাইল উদ্ধার ও হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়েছে।”

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, “এ ঘটনায় অভিযোগ পেয়েছি। মাঠ পর্যায়ে তদন্তের পর নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ওসি আজম বলেন, “লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

‘হাতপাখা’ কর্মীকে হামলা করে মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত