নির্বাচন
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
গণসংযোগকালে তিনি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, নৈতিক রাজনীতি প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের বিষয়ে তার অবস্থান তুলে ধরেন।
অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান বলেন, জনগণের ভোট ও সমর্থন পেলে তিনি শিবগঞ্জবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করবেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর পরিকল্পনার কথাও তুলে ধরেন।
গণসংযোগে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-২ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার-প্রচারণা জোরদার করেছেন।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬