নির্বাচন
জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি ঘোষিত সাধারণ ছুটি কার্যকর করা কারখানাগুলো প্রয়োজনে পরবর্তীতে যেকোনো একদিন শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে সেই ছুটি সমন্বয় করতে পারবে।
পোশাক খাতের মালিকদের সংগঠন বিজেএমইএ (বাংলাদেশ জুট মিলস ওনার্স অ্যাসোসিয়েশন)–এর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ও শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলে একদিকে যেমন শ্রমিকরা জাতীয় নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের সুযোগ পাবেন, অন্যদিকে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রমে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে না বলে মনে করছে সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সরকার সার্বিকভাবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনের লক্ষ্যে বিভিন্ন প্রশাসনিক ও শ্রমবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করছে। শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ঘোষিত এই ছুটির সিদ্ধান্তও তারই অংশ বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬