রাজনীতি
জেলার দক্ষিণ আইচা এলাকায় অনুষ্ঠিত মহিলা কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে (ভোলা–৪) চরফ্যাশন ও মনপুরা আসনের ধানের শীষের প্রার্থী জননেতা নুরুল ইসলাম নয়ন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন।
বক্তব্যে তিনি বলেন, সমাজ থেকে মাদকাসক্তি, সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারী কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, “আপনারা কেউ অন্যায় করলে বা চাঁদাবাজি, চুরি কিংবা ঘুষের সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের হাতে তুলে দিন। তাকে ছাড়ানোর জন্য আমি থানায় কোনো সুপারিশ বা ফোন করবো না।” পাশাপাশি তিনি দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক নারী সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬