নির্বাচননির্বাচন

পরিচয় নয়, অপরাধই বিবেচ্য: কেন্দ্র দখলে কঠোর হুঁশিয়ারি

শেয়ার করুন
অ+ অ-
পরিচয় নয়, অপরাধই বিবেচ্য: কেন্দ্র দখলে কঠোর হুঁশিয়ারি
প্রতিনিধি

আসন্ন সংসদ নির্বাচনে কোথাও ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পরিচয় যাই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অবৈধ অস্ত্রই একমাত্র ঝুঁকি নয়। বিভিন্ন থানায় হামলার সময় লুট হওয়া কিছু বৈধ অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ঝিনাইগাতীর মতো ঘটনা যাতে আর না ঘটে, সে লক্ষ্যে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সেনাবাহিনী, আইনশৃঙ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকালীন নিরাপত্তা, আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয়, সহিংসতা প্রতিরোধ এবং অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

পরিচয় নয়, অপরাধই বিবেচ্য: কেন্দ্র দখলে কঠোর হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত