রাজনীতিরাজনীতি

একই ঢাকায় দুই অর্থনীতি চলছে, পথসভায় রুহিন হোসেন প্রিন্স

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, কাউন্দিয়ায় এলেই স্পষ্ট বোঝা যায়। সারা দেশের মতো ঢাকাও আজ দুই ভাগে বিভক্ত। একটি হলো বড়লোকদের ঢাকা, আরেকটি গরিব মেহনতি মানুষের ঢাকা। বিগত ৫৪ বছরে দেশের শাসকগোষ্ঠী এই বৈষম্যমূলক বাস্তবতা তৈরি করেছে। গতকাল শুক্রবার ঢাকা-১৪ আসনের কাউন্দিয়ায় এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

রুহিন হোসেন বলেন, আমাদের দেশ এক হলেও বাস্তবে চালু আছে দুই ধরনের অর্থনীতি। আর এই অঞ্চলে এসে দেখা যাচ্ছে এক ঢাকা, কিন্তু দুই অর্থনীতি। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে শুধু ব্যক্তি বদল নয়, পুরো ব্যবস্থা বদল করা জরুরি। সারা দেশ ও ঢাকার সুষম উন্নয়নের জন্য বিকল্প রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। রুহিন হোসেন প্রিন্স বলেন, কমিউনিস্ট পার্টিই পারে লুটপাট ও দুর্নীতির রাজনীতি বন্ধ করে ব্যবস্থা বদল করতে। এজন্য তিনি ঢাকা-১৪ আসনে সিপিবির প্রার্থীকে কাস্তে মার্কায় ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

এ আসনের কাস্তে মার্কার প্রার্থী রিয়াজ উদ্দিন বলেন, কাউন্দিয়া একটি অবহেলিত জনপদে পরিণত হয়েছে। কাউন্দিয়ায় ব্রিজ নির্মাণ করে এ এলাকাকে ঢাকার সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। নির্বাচিত হলে এই এলাকায় হাসপাতালে ও পরিবেশ উন্নয়নে জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬


একই ঢাকায় দুই অর্থনীতি চলছে, পথসভায় রুহিন হোসেন প্রিন্স

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, কাউন্দিয়ায় এলেই স্পষ্ট বোঝা যায়। সারা দেশের মতো ঢাকাও আজ দুই ভাগে বিভক্ত। একটি হলো বড়লোকদের ঢাকা, আরেকটি গরিব মেহনতি মানুষের ঢাকা। বিগত ৫৪ বছরে দেশের শাসকগোষ্ঠী এই বৈষম্যমূলক বাস্তবতা তৈরি করেছে। গতকাল শুক্রবার ঢাকা-১৪ আসনের কাউন্দিয়ায় এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

রুহিন হোসেন বলেন, আমাদের দেশ এক হলেও বাস্তবে চালু আছে দুই ধরনের অর্থনীতি। আর এই অঞ্চলে এসে দেখা যাচ্ছে এক ঢাকা, কিন্তু দুই অর্থনীতি। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে শুধু ব্যক্তি বদল নয়, পুরো ব্যবস্থা বদল করা জরুরি। সারা দেশ ও ঢাকার সুষম উন্নয়নের জন্য বিকল্প রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। রুহিন হোসেন প্রিন্স বলেন, কমিউনিস্ট পার্টিই পারে লুটপাট ও দুর্নীতির রাজনীতি বন্ধ করে ব্যবস্থা বদল করতে। এজন্য তিনি ঢাকা-১৪ আসনে সিপিবির প্রার্থীকে কাস্তে মার্কায় ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

এ আসনের কাস্তে মার্কার প্রার্থী রিয়াজ উদ্দিন বলেন, কাউন্দিয়া একটি অবহেলিত জনপদে পরিণত হয়েছে। কাউন্দিয়ায় ব্রিজ নির্মাণ করে এ এলাকাকে ঢাকার সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। নির্বাচিত হলে এই এলাকায় হাসপাতালে ও পরিবেশ উন্নয়নে জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত