মানবতামানবতা

ছিন্নমূল শিশুদের আনন্দে মুখর খুলনায় নিসচার পিঠা উৎসব

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে খুলনায় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে খুলনা মহানগরীর লবনচরা এলাকার আমতলার বালুর মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে সমাজের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পথশিশু অংশ নেয়। শিশুদের আনন্দ ও হাসিতে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত।

নিসচা খুলনা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার খুলনার জেলা সংবাদদাতা কামাল মোস্তফা।

পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, সমাজসেবক মো. জাকির হোসেন জমাদ্দার, ‘সেরা রাঁধুনী ১৪২৭’ খ্যাত নাদিয়া নাতাশা এবং নারী উদ্যোক্তা মনিরা রত্না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিসচা খুলনা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, দপ্তর সম্পাদক তানিয়া সুলতানা, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।

পিঠা উৎসবের এক পর্যায়ে লন্ডনে চিকিৎসাধীন নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ছিন্নমূল শিশুদের আনন্দে মুখর খুলনায় নিসচার পিঠা উৎসব

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত