মানবতামানবতা

"ফুলবাড়ীতে আজোয়াটারী যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ"

মোঃ জাহাঙ্গীর আলম

বিশেষ প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আজোয়াটারী যুব সংঘ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার গংগারহাট দ্বি-মুখী দাখিল মাদ্রাসার মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ ও উপদেষ্টারা সরাসরি উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজোয়াটারী যুব সংঘের সভাপতি মোঃ শেখ ফরিদ, সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক মোঃ রাকিব ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আপেল ও মোঃ সাদিকসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ রশিদুল ইসলাম, উপদেষ্টা আনিসুর রহমান স্বপন এবং উপদেষ্টা মোঃ নুর ইসলাম মাস্টার।

শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শীত মৌসুমে দেশের নিম্নআয়ের ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়। তাদের এই দুর্ভোগ লাঘবে সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। তারা আরও বলেন, আজোয়াটারী যুব সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য আয়োজক সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এ সময় স্থানীয় সচেতন মহল আজোয়াটারী যুব সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ বিষয়ে সংগঠনের সভাপতি মোঃ শেখ ফরিদ বলেন, আজোয়াটারী যুব সংঘের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত হবে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

"ফুলবাড়ীতে আজোয়াটারী যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ"

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত