ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ত্রয়োদশ জাতীয় সংসদ ২০২৬ ইং এর নির্বাচনে চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম -৪ আসনের জন্য গতকাল বুধবার জেলা রিটর্নিং অফিসার কতৃক বৈধ প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে। প্রার্থী সমর্থক, দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্খীদের স্বতস্ফুর্ত উপস্থিতি এসময় জেলা রিটার্নিং অফিস চত্বরে এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। বিভিন্ন দলের জেলা নেতৃবৃন্দ কুড়িগ্রাম জেলার ৪ টি আসনের প্রার্থীদের প্রতিক বরাদ্দের সময় উপস্থিত থেকে উৎসাহিত করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মোঃ আজিজর রহমান ধানের শীষ প্রতিক গ্রহন করেন। এসময় বিএনপি কুড়িগ্রাম জেলা শাখার আহব্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব ও কড়িগ্রাম-২ আসনের বিএনপি'র প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলার সাবেক সভাপতি ও কুড়িগ্রাম-৩ আসনের বিএনপি প্রার্থী তাসভিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপর দিকে বিএনপি'র চিলমারী উপজেলা শাখার আহব্বায়ক আব্দুল বারী সরকার, সাবেক সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, ১নং যুগ্মআহব্বায়ক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম স্বপন, যুগ্ম আহব্বায়ক মাষ্টার সাদাকাত হোসেন সাজু, আহব্বায়ক কমিটির সদস্য ও সাবেক অধ্যক্ষ শামস উদ্দিন সরকার, সদস্য রানজু মিয়া, সদস্য বাবুল মন্ডল, সদস্য সাহেব আলী, সদস্য শাহ আলম সবুজ, যুবনেতা মশিউর রহমান মিঠুন প্রমূখ প্রতিক বরাদ্দের পর বিএনপি প্রার্থী রৌমারীর বাসিন্দা আজিজুর রহমান এর সাথে আনন্দ প্রকাশ করেছেন। প্রকাশ থাকে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৭ জন প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন। তন্মধ্যে বাংলাদেশ জাময়াতি ইসলামের পক্ষে দাঁড়িপাল্লা প্রতিক বরাদ্দ পেয়েছেন রৌমারী উপজেলার মুস্তাফিজুর রহমান মোস্তাক,জাতীয় পার্টির কেএমফজলুল মন্ডল লাঙ্গল, বাসদের শেখ মোহামমদ আব্দুল খালেক মই, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজুর রহমান হাতপাখা, বাসদ ( মার্কসবাদি) এর রাজু আহমেদ কাচি ও কুড়িগ্রাম-৪ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী চিলমারী উপজেলার রোকুনুজ্জামান শাহীন পেয়েছেন তার কাঙ্খিত বালতি মার্কা।
উল্লেখ্য যে, তিন উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসনের ০৭জন বৈধ প্রার্থীর রৌমারীতে - জন, রাজীবপুরে ২ জন ও চিলমারী উপজেলায় এবং সংসদীয় আসনে একজন স্বতন্ত্র প্রার্থী তাদের প্রতিক বরাদ্দ পেয়েছেন।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬