ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে পাঁচজন প্রার্থীর মধ্যে নিজ নিজ দলের নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তোফিকুর রহমান প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
প্রতীক বরাদ্দপ্রাপ্ত প্রার্থীরা হলেন— লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী খান কুদরত-ই সাকলায়েন ‘ছাতা’ প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ‘ধানের শীষ’ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শীর মো. মাহমুদুর রহমান ‘হাতপাখা’ প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. দবিরুর রহমান ‘দাঁড়িপাল্লা’ প্রতীক এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী শিপন কুমার রবিদাস ‘কাস্তে-হাতুড়ি’ প্রতীক পেয়েছেন।
২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হল।২২ জানুয়ারি থেকে প্রার্থীরা নিজ নিজ এলাকায় ভোটের প্রচার প্রচারণা শুরু করতে পারবেন।
উল্লেখ্য, বগুড়া-৫ আসনটি ধুনট ও শেরপুর উপজেলা নিয়ে গঠিত।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬