ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মুক্তাগাছায় ১০ দলীয় জোট প্রার্থীর প্রতীক দাঁড়িপাল্লার প্রতি সমর্থন জানিয়ে খেলাফত মজলিস প্রার্থী মাওঃ মোঃ রেজাউল করিম, প্রার্থিতা প্রত্যাহার করেন।

মুক্তাগাছায় ১০ দলীয় জোট প্রার্থীর প্রতীক দাঁড়িপাল্লার প্রতি সমর্থন জানিয়ে খেলাফত মজলিস প্রার্থী মাওঃ মোঃ রেজাউল করিম, প্রার্থিতা প্রত্যাহার করেন

মুক্তাগাছায় ১০ দলীয় জোট প্রার্থীর প্রতীক দাঁড়িপাল্লার প্রতি সমর্থন জানিয়ে খেলাফত মজলিস প্রার্থী মাওঃ মোঃ রেজাউল করিম, প্রার্থিতা প্রত্যাহার করেন।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) সংসদীয় আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী মাওলানা রেজাউল করিম।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় মুক্তাগাছা উপজেলা কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের কাছে তিনি লিখিতভাবে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন। এ সময় তিনি ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সিদ্ধান্ত ও বৃহত্তর ইসলামী ঐক্যের স্বার্থে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে সমর্থনের ঘোষণা দেন।

আবেদনকালে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শামসুল হক, উপজেলা জামায়াতের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা মোস্তফা রায়হান, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আমির মুজিবুর রহমান এবং খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা রেজাউল করিম নিজে।

এ ছাড়া পুরো প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিবুল করিম এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র। তারা আবেদন গ্রহণ করেন এবং প্রার্থিতা প্রত্যাহার সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের কথা জানান।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ইসলামী শক্তিগুলোর মধ্যে ঐক্য বজায় রেখে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী নির্বাচনী লড়াই গড়ে তোলাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, এই সমর্থনের মাধ্যমে মুক্তাগাছায় ১০ দলীয় ঐক্যের সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে।

স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনাকে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মুক্তাগাছায় ১০ দলীয় জোট প্রার্থীর প্রতীক দাঁড়িপাল্লার প্রতি সমর্থন জানিয়ে খেলাফত মজলিস প্রার্থী মাওঃ মোঃ রেজাউল করিম, প্রার্থিতা প্রত্যাহার করেন।

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত