নির্বাচন
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়া সদর উপজেলার ফাঁপোড় পশ্চিমপাড়া এলাকায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস, বগুড়া-এর উদ্যোগে এবং গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে মঙ্গলবার (২০ জানুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফারুক ই আজম, বীর প্রতীক, মাননীয় উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাকে সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে, যা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভোটারদের নির্ভয়ে ও উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
বৈঠকে বক্তারা আরও বলেন, ভোটার হিসেবে নাগরিকের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণ ভোটারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে এ ধরনের উঠান বৈঠক কার্যকর ভূমিকা রাখবে।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী ও তরুণ ভোটাররা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬