অপরাধ
আলমডাঙ্গা থানা পুলিশ ও পাঁচকমলাপুর ক্যাম্প পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে এসব অভিযান পরিচালিত হয়।পাঁচকমলাপুর ক্যাম্প পুলিশ কান্তপুর ব্রীজমোড় এলাকায় অভিযান চালিয়ে কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সাইদুল ইসলাম (৩৩) কে একটি পালসার মোটরসাইকেল ও ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। পুলিশ জানায়, সাইদুল দীর্ঘদিন ধরে মোটরসাইকেলযোগে বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল।একই রাতে আলমডাঙ্গা থানা পুলিশ ষ্টেশনপাড়াস্থ খাদ্য গোডাউনের সামনে অভিযান চালিয়ে সনাতনপুর গ্রামের বাবলু মন্ডলের ছেলে সোহেল রানা ওরফে রাব্বি (২০) এবং রথতলাপাড়ার সোলাইমান হোসেনের ছেলে নাহিদ হাসান (২১) কে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। তারা শহরের বিভিন্ন মহল্লায় মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬