অপরাধঅপরাধ

ঈশ্বরগঞ্জের ফতেনগর গ্রামে বিষপানে একজনের মৃত্যু

প্রতিকী ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ফতেনগর গ্রামে বিষপানে মো. সাইফ উদ্দিন (৫৬) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাইফ উদ্দিন ওই গ্রামের মৃত উসমান গণির ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে সে পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় দেশের বিভিন্ন স্থানে দিনমজুরের কাজ করতো। মাঝেমধ্যে গ্রামে ফিরলেও স্থায়ীভাবে বসবাস করতো না।

নিহতের বড় ভাই জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানায়, ছোটবেলা থেকেই সাইফ উদ্দিন বাড়িছাড়া ছিল। বাবা-মায়ের মৃত্যুতেও সে বাড়িতে ফেরেনি। সম্প্রতি হঠাৎ করে বাড়িতে আসে। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে যায় এবং পরদিন বুধবার রাতে এশার নামাজের পর বাড়ির উঠোনে এসে হঠাৎ চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তার শরীর থেকে বিষের গন্ধ পাওয়া যায়।

উক্ত বিষয়টির সত্যতা সরেজমিনে যাচাইকালে পাওয়া যায় ভিন্ন তথ্য। নাম প্রকাশে একাধিক ব্যক্তিকে বলতে শোনা যায়, 'যতবার বাড়ি আসতো, ততবার ঝগড়া বিবাদ চলতো।" "সম্ভবত, বিষপানের ঐটাও একটি কারণ।" বলেন ঐ গ্রামের অপর এক বাসিন্দা। 

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে আরও জানা যায়, সাইফ উদ্দিন অবিবাহিত ছিলো কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা যায়। 

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঈশ্বরগঞ্জের ফতেনগর গ্রামে বিষপানে একজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত