অপরাধ
বগুড়ার ধুনটে সেনাবাহিনীর অভিযানে একটি ভাড়া বাসা থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও মাদকসেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় শীর্ষ সন্ত্রাসীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি উত্তরপাড়া বাবু বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বগুড়ার শাহজাহানপুর উপজেলার শাকপালা এলাকা থেকে জামাল পোদ্দারের ছেলে পোদ্দার গ্রুপের প্রধান ও শীর্ষ সন্ত্রাসী ফিরোজ পোদ্দার (৩৮) এবং একই উপজেলার খরনা ইউনিয়নের ওমরদিঘী এলাকা থেকে ইজার উদ্দিনের ছেলে রায়হান আলী রানা (৪০)–কে আটক করা হয়।
আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদের নেতৃত্বে একটি দল ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি উত্তরপাড়া বাবু বাজার এলাকায় খোকন মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযানে ওই বাড়ি থেকে একটি ব্রিটিশ বুলডগ ৯ মিলিমিটার পিস্তল, তিনটি চা পাতি, বিভিন্ন মাদকদ্রব্য ও মাদকসেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অস্ত্র চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আটক ফিরোজ পোদ্দারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ ও মাদকসহ অন্তত আটটি মামলা চলমান রয়েছে। তারা বেশ কিছুদিন ধরে উক্ত বাসাটি ভাড়া নিয়ে সেখান থেকে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় সেনাবাহিনী। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটকদের থানায় হস্তান্তর করা হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬