অন্যান্য
মুক্তাগাছায় ইনকিলাব মঞ্চের আয়োজনে শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
আজ ১৩জানুয়ারি-২০২৬, মঙ্গলবার। ময়মনসিংহে মুক্তাগাছায় ইনকিলাব মঞ্চের আয়োজনে শরিফ উসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে সকাল দশটায় প্রায় দুই কিলোমিটার দীর্ঘ বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুক্তাগাছা উপজেলার প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন। মানববন্ধনের সঞ্চালনায় ছিলেন মুক্তাগাছা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এডভোকেট নাজমুল হক,
বক্তব্য রাখেন:অধ্যক্ষ মোঃশামীম,প্রধান উপদেষ্টা মুক্তাগাছা ইনকিলাব মঞ্চ মুক্তাগাছা, আবদুল বাছির নোমানী,যুগ্ম আহবায়ক মুক্তাগাছা ইনকিলাব মঞ্চ,। আবু বকর ছিদ্দিক, চীফ কো অর্ডিনেটর এমএন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।আজিজুল হাকিম শাহীন,পরিচালক রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা, খাইরুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুক্তাগাছা।
বক্তারা বলেন, হাদির হত্যাকারীসহ সকল হত্যাকান্ডের হত্যাকারীদের আইনের আওতায় না নিয়ে আসলে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। তারা অবিলম্বে সুওসমান হাদীর হত্যার দ্রুত বিচারের সুষ্ঠু তদন্ত শেষ করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন থেকে উত্থাপিত প্রধান দাবিসমূহ—
১. শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত সম্পন্ন করতে হবে।
২. হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
৩. দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
৪. তদন্ত ও বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক বা প্রভাবশালী মহলের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
৫. ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা জোরদার করতে হবে।
৬. ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় ভূমিকা কামনা করা হয়।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। অংশগ্রহণ কারী প্রতিষ্ঠান :এমএন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা,মানাজিল প্রি-ক্যাডেট মাদরাসা, আরকে হাইস্কুল,আব্বাসিয়া কামিল মাদরাসা,রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা,শহীদ স্মৃতি কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলন, সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের লোকজন।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬