ইসলাম ও জীবনইসলাম ও জীবন

শীতকাল : ইবাদত ও মানবসেবার সুবর্ণ সময়

শীতকাল : ইবাদত ও মানবসেবার সুবর্ণ সময়
মুফতী আশেকে এলাহী শিবলী

▪️মুমিনের আমলের বসন্ত ঋতু

শীতের আগমনে প্রকৃতির রূপ যেমন শান্ত ও স্নিগ্ধ হয়ে ওঠে, তেমনি একজন মুমিনের আমলী জীবনেও নেমে আসে এক প্রশান্তিময় পরিবেশ। কুয়াশা মোড়ানো ভোর, দীর্ঘ রাত ও সংক্ষিপ্ত দিন—সব মিলিয়ে শীতকাল যেন ইবাদতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক উপহার।

বাংলাদেশের ষড়ঋতুর মধ্যে শীতকাল একটি গুরুত্বপূর্ণ মৌসুম। এই সময়টিকে আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য পরকালীন পাথেয় সঞ্চয়ের সুবর্ণ সুযোগে পরিণত করেছেন। রাসূলুল্লাহ ﷺ শীত ও গ্রীষ্ম—উভয় ঋতুর তীব্রতার মধ্যেই আখিরাতের স্মরণ করিয়ে দিয়েছেন।

▪️শীতকাল ও জাহান্নামের নিঃশ্বাস

এ প্রসঙ্গে হাদিসে এসেছে,

قَالَ رَسُولُ اللَّهِ ﷺ : اشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا فَقَالَتْ: يَا رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا، فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ، نَفَسٍ فِي الشِّتَاءِ وَنَفَسٍ فِي الصَّيْفِ

“জাহান্নাম তার রবের নিকট অভিযোগ করল—হে রব! আমার এক অংশ অপর অংশকে গ্রাস করছে। তখন আল্লাহ তাকে দুইবার নিঃশ্বাস নেওয়ার অনুমতি দেন—একবার শীতে, একবার গ্রীষ্মে।”

▪️শীতকাল—আমলের বসন্ত 

সালাফে সালেহীন শীতকালকে ‘আমলের বসন্ত’ নামে অভিহিত করেছেন। কারণ এই মৌসুমে ইবাদত করা তুলনামূলকভাবে সহজ হয়। দিন ছোট হওয়ায় ছিয়াম পালন সহজ, আর রাত দীর্ঘ হওয়ায় ক্বিয়ামুল লাইল ও কুরআন তিলাওয়াতের প্রশস্ত সুযোগ সৃষ্টি হয়।

হযরত ইবনু মাসঊদ (রা.) বলেন—

مرحبا بالشتاء، فيه تنزل الرحمة، أما ليله فطول للقائم، وأما نهاره فقصير للصائم

“শীতকে স্বাগতম। এতে রহমত নাযিল হয়। এর রাত দীর্ঘ—ক্বিয়ামকারীদের জন্য এবং এর দিন ছোট—ছায়েমদের জন্য।”

▪️দীর্ঘ রাতে তাহাজ্জুদের অনন্য সুযোগ

শীতের দীর্ঘ রাত বান্দাকে আল্লাহর নৈকট্য লাভের এক অতুলনীয় সুযোগ এনে দেয়। যারা সারা বছর তাহাজ্জুদের স্বাদ নিতে পারেন না, শীতকাল হতে পারে তাদের জন্য নতুন সূচনা।

আল্লাহ তাআলা বলেন—

كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ ۝ وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ

“তারা রাতের সামান্য অংশেই নিদ্রা যেত। আর শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত।”

(সূরা যারিয়াত: ১৭–১৮)

রাসূলুল্লাহ ﷺ বলেন—

عَلَيْكُمْ بِقِيَامِ اللَّيْلِ، فَإِنَّهُ دَأْبُ الصَّالِحِينَ قَبْلَكُمْ

“তোমরা ক্বিয়ামুল লাইল আদায় করো। কারণ এটি তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস ছিল।”

(তিরমিযী)

▪️শীতকাল রোজা পালনের শীতলতম গণীমত

শীতকাল নফল ছিয়ামের জন্য এক বিরল গণীমত। এ সময় ক্ষুধা ও পিপাসার কষ্ট কম অনুভূত হয়। সোমবার–বৃহস্পতিবার, আইয়ামে বীয কিংবা একদিন পরপর ছিয়াম পালনের জন্য এটি সর্বোত্তম সময়।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

الْغَنِيمَةُ الْبَارِدَةُ الصَّوْمُ فِي الشِّتَاءِ

“শীতকালের ছিয়াম হচ্ছে শীতল গণীমত।”

(মুসনাদ আহমাদ)

▪️শীতের কষ্টকর ওযুর মর্যাদা ও ফজর জামা‘আতে আদায়ের সুবর্ণ সুযোগ

শীতের ঠান্ডা পানিতে ওযূ করা কষ্টকর হলেও এর প্রতিদান অত্যন্ত বড়। রাসূলুল্লাহ ﷺ বলেন—

إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ… فَذَلِكُمُ الرِّبَاطُ

“কষ্ট সত্ত্বেও পূর্ণরূপে ওযূ করা… এটিই হলো আল্লাহর পথে প্রস্ত্ততি।”

(মুসলিম)

রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُسْلِمُ ـ أَوِ الْمُؤْمِنُ ـ فَغَسَلَ وَجْهَهُ، خَرَجَ مِنْ وَجْهِهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا بِعَيْنَيْهِ مَعَ الْمَاءِ ـ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ ـ فَإِذَا غَسَلَ يَدَيْهِ، خَرَجَ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ كَانَتْ بَطَشَتْهَا يَدَاهُ مَعَ الْمَاءِ ـ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ ـ فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ، خَرَجَتْ كُلُّ خَطِيئَةٍ مَشَتْهَا رِجْلَاهُ مَعَ الْمَاءِ ـ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ ـ حَتَّى يَخْرُجَ نَقِيًّا مِنَ الذُّنُوبِ

অর্থাৎ,“যখন কোনো মুসলিম বা মুমিন বান্দা ওযূ করে এবং তার মুখ ধোয়, তখন তার চোখ দ্বারা কৃত সব গুনাহ পানির সাথে—অথবা পানির শেষ ফোঁটার সাথে—ঝরে যায়। যখন সে তার দুই হাত ধোয়, তখন তার হাত দ্বারা কৃত সব গুনাহ ঝরে যায়। আর যখন সে তার দুই পা ধোয়, তখন তার পা দ্বারা কৃত সব গুনাহ ঝরে যায়—এমনকি সে গুনাহ থেকে সম্পূর্ণ পবিত্র হয়ে বের হয়।”

সহিহ মুসলিম-হাদিস নম্বর: ২৪৪ ,কিতাব: কিতাবুত তাহারাহ (পবিত্রতা অধ্যায়)

শীতের দীর্ঘ রাতে বিশ্রামের পর্যাপ্ত সুযোগ থাকায় ফজরের ছালাতে উঠা সহজ হয়। ফলে জামা‘আতে শরিক হয়ে আল্লাহর বিশেষ হেফাযত লাভ করা সম্ভব হয়।

রাসূল ﷺ বলেন—

مَنْ صَلَّى الصُّبْحَ فَهُوَ فِي ذِمَّةِ اللَّهِ

“যে ব্যক্তি ফজরের ছালাত আদায় করে, সে আল্লাহর নিরাপত্তায় থাকে।”

(মুসলিম)

আরও বলেন—

مَنْ صَلَّى الصُّبْحَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا صَلَّى اللَّيْلَ كُلَّهُ

“যে ব্যক্তি ফজরের ছালাত জামা‘আতে আদায় করে, সে যেন পুরো রাত ইবাদত করল।”

(মুসলিম)

▪️কুরআন তিলাওয়াত ও ইলম অন্বেষণ

শীতের দীর্ঘ রাত কুরআন তিলাওয়াত ও মুখস্থের জন্য সর্বাধিক উপযোগী। ওবায়দ ইবনু উমায়র (রহ.) বলতেন—

يا أهل القرآن! طال ليلكم لقراءتكم فاقرؤوا

“হে কুরআনের অনুসারীরা! তোমাদের রাত দীর্ঘ করা হয়েছে তিলাওয়াতের জন্য, সুতরাং তিলাওয়াত করো।”

▪️শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো : ইবাদতেরই একটি অংশ

ইবাদত শুধু নামাজ, রোজা কিংবা তিলাওয়াতেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের দুঃখ-কষ্ট লাঘব করাও আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম পথ। শীতকাল সেই মানবিক দায়িত্ব পালনের এক মহাসুযোগ নিয়ে আসে। প্রচণ্ড ঠান্ডায় সমাজের অসংখ্য দরিদ্র, ছিন্নমূল ও কর্মহীন মানুষ চরম কষ্টে দিন কাটায়। অনেকের শরীরে থাকে না পর্যাপ্ত শীতবস্ত্র, অনেকের নেই নিরাপদ আশ্রয় কিংবা গরম পানির ব্যবস্থা।

শীতার্ত মানুষের এই কষ্ট লাঘবের জন্য সাধ্যমতো শীতবস্ত্র বিতরণ করা—কম্বল, চাদর, সোয়েটার কিংবা পুরোনো হলেও পরিষ্কার কাপড় পৌঁছে দেওয়া—একটি বড় সাদকাহ। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

أَحَبُّ النَّاسِ إِلَى اللَّهِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ

“আল্লাহর কাছে সেই মানুষই সর্বাধিক প্রিয়, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে।”

▪️শীতকালে গরম পানির ব্যবস্থা ও অসহায়দের খোঁজ নেওয়া পাশে দাঁড়ানো : নীরব কিন্তু গুরুত্বপূর্ণ সেবা

শীতকালে ঠান্ডা পানিতে ওযূ করা অনেকের জন্য কষ্টকর হয়ে পড়ে—বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য। তাই মসজিদগুলোতে গরম পানির ব্যবস্থা করা একটি অত্যন্ত প্রয়োজনীয় ও স্থায়ী মানবসেবা। একটি বৈদ্যুতিক হিটার কিংবা পানির পাত্র স্থাপন করে নিয়মিত গরম পানির ব্যবস্থা করা হলে বহু মানুষ সহজে ওযূ করে জামা‘আতে শরিক হতে পারেন।

এ ধরনের উদ্যোগ শুধু মসজিদেই নয়—মাদরাসা,এতিমখানা,হাসপাতাল,মানবসেবা প্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্রগুলোতেও গরম পানির ব্যবস্থা করা হলে অসংখ্য মানুষ উপকৃত হবে।

এটি এমন একটি সেবা, যার মাধ্যমে ইবাদতের পথ সুগম হয় এবং যার সওয়াব দীর্ঘদিন পর্যন্ত চলমান থাকে।

অনেক সময় শীতের কষ্ট প্রকাশ্যে চোখে পড়ে না। পাশের বাড়ির বৃদ্ধ মানুষটি, রাস্তার পাশে থাকা শ্রমজীবী মানুষটি কিংবা দূরের কোনো গ্রামে বসবাসকারী অসহায় পরিবারটি—তারা অনেকেই মুখ ফুটে কষ্টের কথা বলতে পারে না। শীতকালে তাদের খোঁজ নেওয়া, প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা—ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ।

রাসূলুল্লাহ ﷺ বলেন,

مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ

“যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে থাকে, আল্লাহ তার প্রয়োজন পূরণে থাকেন।”

(বুখারী, মুসলিম)

শীতকাল মুমিনের জীবনে আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। এই মৌসুমে ইবাদতের পথ যেমন সহজ হয়, তেমনি মানবিক দায়িত্ব পালনের সুযোগও বহুগুণে বেড়ে যায়। দীর্ঘ রাত ক্বিয়াম ও দো‘আর আহ্বান জানায়, সংক্ষিপ্ত দিন ছিয়ামের দিকে উৎসাহিত করে আর চারপাশের শীতার্ত মানুষ আমাদের স্মরণ করিয়ে দেয় সহমর্মিতা ও দায়িত্ববোধের কথা। যদি আমরা শীতকালের এই সুবর্ণ সময়কে ইবাদত, আত্ম

শুদ্ধি ও মানুষের কল্যাণে কাজে লাগাতে পারি, তবে তা হবে দুনিয়া ও আখিরাতের সফলতার এক সুন্দর সমন্বয়।

“ইবাদত ও মানবসেবা—দুটি অবিচ্ছেদ্য পথ”

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

শীতকাল : ইবাদত ও মানবসেবার সুবর্ণ সময়

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত