রাজনীতি
দিনাজপুর–৫ আসনের পার্বতীপুর উপজেলার ৩ নং রামপুর ইউনিয়নের কুমারপাড়ায় গণভোটের পক্ষে ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও জনসেবক ডা. মো: আব্দুল আহাদ। কর্মসূচি চলাকালীন সময়েই হঠাৎ একটি গুরুতর অসুস্থ রোগীর খবর পৌঁছায় তার কাছে।
রাজনৈতিক কর্মসূচির কথা এক মুহূর্তও না ভেবে “ভোট নয়, আগে মানুষ”—এই মানবিক দর্শনকে সামনে রেখে তিনি তাৎক্ষণিকভাবে ক্যাম্পেইন স্থগিত করে রোগীকে দেখতে ছুটে যান।
ঘটনাটি এলাকায় ব্যাপক প্রশংসার জন্ম দিয়েছে। স্থানীয়রা বলছেন, যেখানে অনেকেই রাজনীতিকে ব্যক্তিস্বার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, সেখানে ডা. মো: আব্দুল আহাদ প্রমাণ করেছেন—মানুষের জীবনই তার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শ্রম ও শক্তি, এনসিপি দিনাজপুর-এর আহ্বায়ক মোঃ ন রাকিব হাসান বলেন,
“রাজনীতি যদি মানুষের জন্য না হয়, তবে সে রাজনীতির কোনো মূল্য নেই। ডা. মো: আব্দুল আহাদ আবারও প্রমাণ করেছেন—তিনি আগে একজন মানুষ, তারপর একজন রাজনীতিক। ভোট নয়, মানুষের জীবনকে অগ্রাধিকার দেওয়া এমন দৃষ্টান্ত আজকের বাংলাদেশে সত্যিই বিরল।”
তিনি আরও বলেন,
“অসুস্থ মানুষের খোঁজ নেওয়া, বিপদের মুহূর্তে পাশে দাঁড়ানো—এই মানবিকতা একজন প্রকৃত জনসেবকের পরিচয়। আমরা এমন নেতৃত্বই চাই, যারা ক্ষমতার পেছনে নয়, মানুষের পাশে থাকে।”
মোঃ রাকিব হাসান জানান,
“ডা. মো: আব্দুল আহাদের মতো মানবিক চিকিৎসকের পাশে দিনাজপুরের শ্রমজীবী মানুষ ও সচেতন নাগরিকরা ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে। এমন মানুষই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি।”
এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসার জোয়ার উঠেছে। অনেকেই মন্তব্য করছেন—ভোটের রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবা।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬