সারাদেশসারাদেশ

রূপসার বাগমারায় গুলিতে যুবক নিহত, রাতের ঘটনায় এলাকায় আতঙ্ক

খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল রাশেদ ওরফে বিকুল (যাকে স্থানীয়রা বাছেদ বিকুল নামেও চেনেন) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বিকুল বাগমারা এলাকার আব্দুল আওয়ালের ছেলে।

এলাকাবাসী জানান, গভীর রাতে হঠাৎ একাধিক গুলির শব্দ শোনা গেলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কদমতলা বালুর মাঠ এলাকায় গিয়ে তারা বিকুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌণে ২টার দিকে তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে বিকুলকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পুলিশ সূত্র দাবি করেছে, নিহত বিকুল খুলনার একটি কুখ্যাত সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্তাধীন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল এলাকায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

রূপসার বাগমারায় গুলিতে যুবক নিহত, রাতের ঘটনায় এলাকায় আতঙ্ক

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল রাশেদ ওরফে বিকুল (যাকে স্থানীয়রা বাছেদ বিকুল নামেও চেনেন) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বিকুল বাগমারা এলাকার আব্দুল আওয়ালের ছেলে।

এলাকাবাসী জানান, গভীর রাতে হঠাৎ একাধিক গুলির শব্দ শোনা গেলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কদমতলা বালুর মাঠ এলাকায় গিয়ে তারা বিকুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌণে ২টার দিকে তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে বিকুলকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পুলিশ সূত্র দাবি করেছে, নিহত বিকুল খুলনার একটি কুখ্যাত সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্তাধীন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল এলাকায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত