রাজনীতি
দিনাজপুর–০৫ আসনের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার সম্মানিত জনগণের উদ্দেশ্যে এক হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন এনসিপি–জামায়াত জোট মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুল আহাদ।
বার্তায় তিনি বলেন,“সম্মানিত ভাই–বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবার জীবনে মহান আল্লাহ তায়ালা সুস্থতা, শান্তি, বরকত ও কল্যাণ দান করুন—এই দোয়াই করি।” তিনি আরও বলেন, একটি ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে তিনি দিনাজপুর–০৫ আসনের মনোনীত এমপি প্রার্থী হিসেবে জনগণের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছেন।
ডা. আব্দুল আহাদ বলেন, “আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই একজন ভাই। আমার হাতকে শক্তিশালী করা মানে ন্যায়, সততা ও মানুষের অধিকারের পক্ষে দাঁড়ানো।” নতুন বছরের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন,
সত্য ও ন্যায়ের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে দিনাজপুর–৫ আসনের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হবে ইনশাআল্লাহ।
তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন—
“এই মাটি, এই মানুষ—এটাই আমাদের শক্তি।
ভয় নয়, অন্যায় নয়—আমরা চাই ন্যায়ের বাংলাদেশ।”
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন,
“আপনাদের একটি ভোটই গড়ে তুলবে আগামীর সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ।”
শেষে তিনি সবাইকে তার জন্য দোয়া করার আহ্বান জানান, যেন তিনি দিনাজপুর–০৫ আসনের মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেন। একসাথে এগিয়ে চলি
ভোট দিন ন্যায়ের পক্ষে
ডা. আব্দুল আহাদ
এনসিপি–জামায়াত জোট মনোনীত এমপি প্রার্থী
দিনাজপুর–০৫
নির্বাচনী প্রতীক: শাপলা কলি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬