রাজনীতিরাজনীতি

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান

শেয়ার করুন
অ+ অ-
বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন তারেক রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র নেতা তারেক রহমান। শুক্রবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে রাত সাড়ে ১০টার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান ইতোমধ্যে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় জাতীয় স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে চেয়ারম্যান হিসেবে তাঁর সফলতা কামনা করে সবাই দোয়া করেছেন।

গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এর ১০ দিনের মাথায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

ওই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমদ এবং এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর পূর্বাচলে তাঁকে গণ–সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন সড়কে দলীয় নেতা–কর্মীদের ঢল নামে। পূর্বাচলের বিশাল সমাবেশে লাখো মানুষের উপস্থিতিতে বক্তব্য দেন তিনি।

তারেক রহমানের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে। বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। জাতীয় রাজনীতিতে তাঁর ভূমিকা দৃশ্যমান হয় ২০০১ সালের জাতীয় নির্বাচনের সময়। সে সময় দলের নির্বাচনী কৌশল নির্ধারণ ও মাঠপর্যায়ে সংগঠন শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০০২ সালে তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মনোনীত হন এবং ২০০৯ সালে দলের পঞ্চম জাতীয় সম্মেলনে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

২০০৭ সালের ১১ জানুয়ারি সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটে। ওই বছরের ৭ মার্চ তারেক রহমান গ্রেপ্তার হন। দীর্ঘ ১৮ মাস কারাবাসের পর ২০০৮ সালের সেপ্টেম্বরে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান।

লন্ডনে অবস্থানকালেই ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া কারাবন্দি হলে তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়। যুক্তরাজ্যে অবস্থান করেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে তিনি দলের তৃণমূল নেতা–কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং দল পরিচালনা করে আসছিলেন।

দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়া ও সংগ্রামের মধ্য দিয়ে এবার তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির সর্বোচ্চ পদ—চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত