মানবতা
বিতরণ প্রোজেক্ট নং–৭ এর আওতায় ২০২৬ সালে প্রথমবারের মতো কুরআন শরীফ বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে ক্লিন মসজিদ টিম বাংলাদেশ।
এই মহতী কার্যক্রমের অংশ হিসেবে কুড়িগ্রাম সদর উপজেলায় অবস্থিত দারুল উলূম হাফিজি ও লিল্লাহি বোডিং এতিমখানা মাদ্রাসায় অধ্যয়নরত এতিম শিশুদের মাঝে ৪২ কপি কুরআন শরীফ বিতরণ করা হয়। আলহামদুলিল্লাহ, পুরো কার্যক্রমটি সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
কুরআন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও সংশ্লিষ্টরা জানান, এতিম শিশুদের হাতে পবিত্র কুরআন তুলে দেওয়ার এই উদ্যোগ তাদের দ্বীনি শিক্ষা ও নৈতিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ক্লিন মসজিদ টিম বাংলাদেশের এই মানবিক ও দ্বীনি উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্লিন মসজিদ টিম বাংলাদেশ দীর্ঘদিন ধরে “পরিছন্ন হোক পবিত্র স্থান” এই স্লোগানকে সামনে রেখে মসজিদ পরিচ্ছন্নতা, ধর্মীয় শিক্ষা সহায়তা ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। কুরআন বিতরণ প্রোজেক্ট তারই একটি চলমান সদকায়ে জারিয়া ভিত্তিক উদ্যোগ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কুরআন বিতরণ প্রোজেক্টে সদকায়ে জারিয়া হিসেবে অংশগ্রহণ করতে পারেন আপনিও।
আপনার দান ও সহযোগিতায় আরও এতিম, মাদ্রাসা শিক্ষার্থী ও দ্বীনি প্রতিষ্ঠানে পবিত্র কুরআন পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ।
শেষে আয়োজকরা সকল দাতা, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের দ্বীনি ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬