মানবতা
শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দিনাজপুর কমিউনিটি ফোরাম (DCF) ও নক্ষত্র যুব কল্যাণ সংস্হা। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দিনাজপুর শহরের হাউজিং মোড়, শেখপুরা এলাকায় যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব রওনাকুল খন্দকার। এ সময় তিনি বলেন, “সমাজের বিত্তবানদের এগিয়ে আসার মাধ্যমেই শীতার্ত মানুষের কষ্ট লাঘব সম্ভব। এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর কমিউনিটি ফোরামের সভাপতি মো. জব্বার। এছাড়াও উপস্থিত ছিলেন মুকিব হায়দারসহ DCF ও নক্ষত্র যুব কল্যাণ সংস্হার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা।
আয়োজকরা জানান, শীতের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। সামান্য এই সহায়তা শীতার্ত মানুষের মুখে একটুখানি হলেও হাসি ফোটাবে—এমন প্রত্যাশা তাদের।
শেষে আয়োজকরা সমাজের সর্বস্তরের মানুষকে শীতার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬