মানবতামানবতা

দুস্থ এইডের স্বাবলম্বী প্রকল্প: বিনামূল্যে সেলাইমেশিন পেল ৫০ জন নারী

দোস্ত এইডের স্বাবলম্বী প্রজেক্টে বিনামূল্যে সেলাইমেশিন পেল জামালপুরের ৫০ জন নারী

অসহায় ও দুস্থ পরিবারকে স্বাবলম্বী করার সুস্পষ্ট লক্ষ্য নিয়ে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে জামালপুরে ৫০ জন উপার্জনক্ষম নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে নারীদের নিজস্ব দক্ষতাকে আয়ের ধারায় যুক্ত করার পাশাপাশি পরিবারভিত্তিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়াস নেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে জামলপুর সদরস্থ দোস্ত এইড কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন। তিনি বলেন, এ ধরনের দক্ষতাভিত্তিক সহায়তা সমাজে স্থায়ী পরিবর্তন আনে এবং নারীদের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁর বক্তব্যে তিনি বলেন, দোস্ত এইডের লক্ষ্য অনুদাননির্ভরতা নয়, বরং মানুষকে সক্ষম করে তোলা। সেলাই মেশিন বিতরণ তারই একটি বাস্তব উদাহরণ, যা গ্রহীতা পরিবারগুলোর আয় বাড়ানোর পাশাপাশি স্থানীয় ও জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি শিক্ষা, মানবিক সহায়তা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও স্বাবলম্বীকরণ কর্মসূচির মাধ্যমে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করে আসছে। সুপরিকল্পিত উদ্যোগ, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার কারণে সংস্থাটি সমাজ উন্নয়নে একটি বিশ্বাসযোগ্য ও সম্মানিত নাম হিসেবে পরিচিতি অর্জন করেছে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

দুস্থ এইডের স্বাবলম্বী প্রকল্প: বিনামূল্যে সেলাইমেশিন পেল ৫০ জন নারী

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

অসহায় ও দুস্থ পরিবারকে স্বাবলম্বী করার সুস্পষ্ট লক্ষ্য নিয়ে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে জামালপুরে ৫০ জন উপার্জনক্ষম নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে নারীদের নিজস্ব দক্ষতাকে আয়ের ধারায় যুক্ত করার পাশাপাশি পরিবারভিত্তিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়াস নেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে জামলপুর সদরস্থ দোস্ত এইড কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন। তিনি বলেন, এ ধরনের দক্ষতাভিত্তিক সহায়তা সমাজে স্থায়ী পরিবর্তন আনে এবং নারীদের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁর বক্তব্যে তিনি বলেন, দোস্ত এইডের লক্ষ্য অনুদাননির্ভরতা নয়, বরং মানুষকে সক্ষম করে তোলা। সেলাই মেশিন বিতরণ তারই একটি বাস্তব উদাহরণ, যা গ্রহীতা পরিবারগুলোর আয় বাড়ানোর পাশাপাশি স্থানীয় ও জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি শিক্ষা, মানবিক সহায়তা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও স্বাবলম্বীকরণ কর্মসূচির মাধ্যমে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করে আসছে। সুপরিকল্পিত উদ্যোগ, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার কারণে সংস্থাটি সমাজ উন্নয়নে একটি বিশ্বাসযোগ্য ও সম্মানিত নাম হিসেবে পরিচিতি অর্জন করেছে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত