রাজনীতি
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। বার্ধক্যজনিত একাধিক জটিলতায় আক্রান্ত হয়ে বর্তমানে তিনি কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাকে বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
শয্যাশায়ী ছিলেন বেশ কিছুদিন
পারিবারিক ও বিশ্বস্ত সূত্র মতে, ওবায়দুল কাদের বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত নানা অসুস্থতায় কলকাতার নিউ টাউনের নিজ বাসভবনে শয্যাশায়ী ছিলেন। বাড়িতেই তাকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। দীর্ঘ সময় ধরে তিনি লোকচক্ষুর অন্তরালে থেকে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন।
আচমকা অবস্থার অবনতি
জানা গেছে, গত শুক্রবার (২ জানুয়ারি) আকস্মিকভাবে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। এক পর্যায়ে তিনি প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়লে দ্রুত তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির পরপরই চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশনে নেওয়ার সিদ্ধান্ত নেন।
বর্তমান অবস্থা
হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ভেন্টিলেশনে নেওয়ার পর ওবায়দুল কাদের চিকিৎসায় কিছুটা সাড়া দিচ্ছেন। তবে তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয় এবং চিকিৎসকরা তার পরিস্থিতিকে 'বেশ সংকটজনক' বলে অভিহিত করেছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সার্বক্ষণিকভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬