রাজনীতি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ে কুষ্টিয়া জেলার চারটি আসনে ৩৩ প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করেন। এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। বাতিল হওয়া বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী ছিলেন। মনোনয়নপত্রের সঙ্গে হলফনামায় ও এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
জানা যায়, সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া-১(দৌলতপুর), কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এ ছাড়া কুষ্টিয়া-৩ আসনে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এরমধ্যে রয়েছেন কুষ্টিয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. নুরুজ্জামান ও জাতীয় সমাজতান্ত্রিক দলের-জেএসডি গিয়াস উদ্দিন। কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক। কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শেখ সাদী, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আনসার ও বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) খাইরুল ইসলাম। এ বিষয়ে কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, কুষ্টিয়ার চারটি আসনে ৩৩ প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়ন বাতিল হয়েছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনের ত্রুটি ছিল। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬