রাজনীতিরাজনীতি

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে রাজনীতি ছাড়লেন ধুনটের আওয়ামী লীগ নেতা

পদত্যাগকারী আওয়ামী লীগ নেতা মোঃ ইব্রাহীম

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নে দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতার পদত্যাগের ঘটনা ঘটেছে। পারিবারিক কারণ দেখিয়ে তিনি দলীয় পদসহ রাজনীতির সব কার্যক্রম থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।

পদত্যাগকারী নেতা হলেন ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হোসেন। তিনি নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের মৃত সহিমুদ্দিন আকন্দের ছেলে।

জানা যায়, মো. ইব্রাহীম হোসেন স্থানীয় দৈনিক করতোয়া পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। বিজ্ঞাপনে তিনি উল্লেখ করেন, পারিবারিক কারণে তিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদসহ আওয়ামী লীগের রাজনীতি ও সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি গ্রহণ করেছেন।

বিজ্ঞাপনে আরও বলা হয়, ঘোষণার দিন থেকেই আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক থাকবে না। বিজ্ঞাপনটিতে নিজ হাতে স্বাক্ষরের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞাপনটির রেফারেন্স নম্বর হিসেবে পি-৪৭৫৫/২৫ উল্লেখ রয়েছে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নিমগাছি ইউনিয়ন যুবদলের নেতা আল আমিন বলেন, ইব্রাহীম হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার হঠাৎ পদত্যাগের ঘোষণায় এলাকায় কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে।

নিমগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলে খোদা তুহিন বলেন, বিষয়টি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তিনি বিস্তারিত কিছু জানেন না বলে জানান।

পদত্যাগের পেছনে পারিবারিক কারণ ছাড়া অন্য কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কারণ রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে গণমাধ্যমকর্মীরা মো. ইব্রাহীম হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে রাজনীতি ছাড়লেন ধুনটের আওয়ামী লীগ নেতা

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত