রাজনীতিরাজনীতি

ধুনটে বিএনপির অফিস ভাংচুর মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত শ্রমিকলীগ নেতা আলী আকবর।

বগুড়ার ধুনটে বিএনপির কর্মীসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় শ্রমিকলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি আলী আকবর মথুরাপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ধুনট থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল বগুড়া সদর উপজেলার রানা প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর শহরের পশ্চিম ভরনশাহী গ্রামে অবস্থিত বিএনপির পার্টি অফিসে কর্মীসভা চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পার্টি অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং নেতাকর্মীদের মারধর করে আহত করে।

ঘটনার পর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে চলতি বছরের ২৬ জানুয়ারি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আলী আকবরকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় আলী আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে বিএনপির অফিস ভাংচুর মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

বগুড়ার ধুনটে বিএনপির কর্মীসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় শ্রমিকলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি আলী আকবর মথুরাপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ধুনট থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল বগুড়া সদর উপজেলার রানা প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর শহরের পশ্চিম ভরনশাহী গ্রামে অবস্থিত বিএনপির পার্টি অফিসে কর্মীসভা চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পার্টি অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং নেতাকর্মীদের মারধর করে আহত করে।

ঘটনার পর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে চলতি বছরের ২৬ জানুয়ারি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আলী আকবরকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় আলী আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত