ক্যাম্পাসক্যাম্পাস

খালেদা জিয়ার মৃত্যুতে চবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোশহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোক বার্তায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। এ মৃত্যুশোক যাতে শোকাহত পরিবার-পরিজন ধৈর্য সহকারে কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য তাঁরা মহান আল্লাহর নিকট দোয়া করেছেন।

শোকবার্তায় বলা হয়, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান এবং সাহসিকতা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তিনি ছিলেন সত্য-ন্যায়ের সপক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সব সময় অবিচল। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক ও জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি অন্যায়ের সাথে কখনো আপোশ করেননি। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তিনি দেশপ্রেম, গণতন্ত্র ও এ দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপোশহীন নেতৃত্ব দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারালো এক দেশপ্রেমিক অভিভাবককে। অসময়ে তাঁর চলে যাওয়া দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অঙ্গণে এক অপূরণীয় ক্ষতি সৃষ্টি করেছে। আমরা দোয়া করি মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারসহ পুরো দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করুন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস স্থগিত:

বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় মৃত্যুবরণ করেছেন। এ প্রেক্ষিতে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস স্থগিত করা হলো।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে চবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের শোক

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত