রাজনীতি
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা সাইনবোর্ড টানানোর ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ছাত্রলীগ নেতা নাহিদের নেতৃত্বে ৫ থেকে ৭ জনের একটি দল সুন্দরগঞ্জের স্বাধীনতা চত্বরে উপস্থিত হয়। এ সময় তাঁরা চত্বরের পূর্বের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা একটি সাইনবোর্ড টানিয়ে দেন। পাশাপাশি সেখানে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।
হঠাৎ করে প্রকাশ্যে চত্বরের নাম পরিবর্তন করে সাইনবোর্ড টানানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ঘটনার খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাইনবোর্ডটি নামিয়ে ফেলে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, “ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সাইনবোর্ডটি নামানো হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
প্রকাশ্যে একটি গুরুত্বপূর্ণ চত্বরের নাম পরিবর্তন করে সাইনবোর্ড টানানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—কারা, কী উদ্দেশ্যে এবং কীভাবে এমন কর্মসূচি পালন করল? বিষয়টি তদন্ত করে জড়িতদের পরিচয় ও ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল।
M

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬