আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের গত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থীদের জয়ী করতে বিপুল অংকের অর্থ ঢেলেছিলেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে প্রত্যাশিত ফলাফল না আসায় তিনি এখন নিজের সেই সিদ্ধান্তকে বোকামি হিসেবে অভিহিত করেছেন। বুধবার নিউ ইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে ভার্চুয়ালি অংশ নিয়ে বিশ্বের শীর্ষ এই ধনী নিজের হতাশার কথা তুলে ধরেন। তবে এবারের নির্বাচনের ফল দেখিয়েছে, শুধু প্রচারে বিপুল অর্থ ঢাললেই নির্বাচনে জয় নিশ্চিত করা যায় না।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে মাস্ক প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছিলেন। তিনি অকপটে স্বীকার করেন, এত বিশাল অংকের অর্থ খরচ করে বিনিময়ে তেমন কিছুই না পাওয়ার বিষয়টি তাকে বেশ ব্যথিত করেছে। তিনি বলেন, সময়ের চাকা পেছনে ঘোরানো সম্ভব হলে হয়তো তিনি এমন বিনিয়োগ করতেন না। মাস্ক বলেন, ‘সম্ভবত সময়কে পেছনে ফিরিয়ে নিতে পারলে আমি কম অর্থ খরচ করতাম।’।
মূলত টেক্সাস অঙ্গরাজ্যের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে ধরে রাখাই ছিল মাস্কের প্রধান লক্ষ্যগুলোর একটি।
এই অঙ্গরাজ্যটি তার বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম ও চিপ উৎপাদনের পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার পাশাপাশি টেক্সাসেও জয়ী হয়েছে। সেখানে রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা জয়লাভ করেছেন, যা ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধাক্কা বলে বিবেচিত হচ্ছে।
টেক্সাসের সিনেট নির্বাচনেও ডেমোক্র্যাটদের প্রভাব বজায় ছিল। সেখানে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট জেমস তালারিকো। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মাস্কের এই আর্থিক প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে, যা তিনি নিজেও স্বীকার করেছেন। তবে তার দাবি, তিনি যদি বিনিয়োগ না করতেন, তবে রিপাবলিকান প্রার্থীদের পরাজয়ের মাত্রা হয়তো আরও বড় হতো।
সামিটে রিপাবলিকান পার্টির সমর্থকগোষ্ঠীর সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেন মাস্ক। তিনি নিজেকে ‘মাগা’ (মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন) আন্দোলনের কট্টর সমর্থক হিসেবে অস্বীকার করেন। মাস্ক স্পষ্ট করেন, যদি মাগা বলতে রিপাবলিকান পার্টির কিছু নির্দিষ্ট নীতির প্রতি অন্ধ সমর্থন বোঝানো হয়, তবে তিনি তাতে বিশ্বাসী নন। যদিও অতীতে নিজেকে ‘ডার্ক গথিক মাগা’ হিসেবে পরিচয় দিয়েছিলেন, তবে এবার তিনি উভয় রাজনৈতিক দলেরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে বলে মন্তব্য করেন। সাক্ষাৎকারে রিপাবলিকান পার্টির সমর্থকগোষ্ঠী থেকেও নিজেকে কিছুটা দূরে রাখার চেষ্টা করেন মাস্ক।
টেক্সাসের নতুন গভর্নর জিনা হিনোজোসার ব্যাপারে মাস্ক খুব একটা উদ্বিগ্ন নন। তিনি হিনোজোসাকে চরম বামপন্থি নয় বরং বেশ মধ্যপন্থি বলে উল্লেখ করেন। মাস্কের মতে, হিনোজোসার অধীনে অঙ্গরাজ্যটির নীতিনির্ধারণ যথাযথভাবেই চলবে। তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসে নতুন ডেটা সেন্টার তৈরির ক্ষেত্রে হিনোজোসার পক্ষ থেকে স্থগিতাদেশ বহাল রাখার সম্ভাবনা রয়েছে।
সাক্ষাৎকারের এক পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান মাস্ক। তিনি জানান, এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক ভবিষ্যতে স্পেসএক্সের কাছ থেকে কম্পিউটিং সক্ষমতা ভাড়া নেওয়া অব্যাহত রাখবে এবং এই সুবিধা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, অ্যানথ্রোপিক স্পেসএক্সের কাছ থেকে অতিরিক্ত ১০ গিগাওয়াট কম্পিউটিং সক্ষমতা চেয়ে বসতে পারে বলে ধারণা করছেন মাস্ক। বরং প্রতিষ্ঠানটি এ সুবিধা আরো বাড়াতে চায়। রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে মাস্ক বলেন, অ্যানথ্রোপিকের কাছ থেকে অতিরিক্ত ১০ গিগাওয়াট কম্পিউটিং সক্ষমতা চাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬