অন্যান্য
শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে কুড়িগ্রামের উলিপুরে ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র কেনার জন্য ভাউচার বিতরণ করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ৩ হাজার টাকা করে মোট ১৫ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় উলিপুরের কে আর ট্রেডার্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এম. মতলেবুর রহমান মঞ্জু।
অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫০০টি অতিদরিদ্র পরিবারের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়েছে। এর মধ্যে হাতিয়া ইউনিয়নের ১১৫টি, বুড়াবুড়ি ইউনিয়নের ৯০টি, ধরনীবাড়ী ইউনিয়নের ৯৫টি, পাণ্ডুল ইউনিয়নের ৯০টি এবং দুর্গাপুর ইউনিয়নের ১১০টি পরিবার রয়েছে।
ভাউচারের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী শীতবস্ত্র কিনতে পারবেন। এতে সহায়তা গ্রহণের ক্ষেত্রে তাদের নিজস্ব পছন্দ ও মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. আরিফ বলেন, শীতকালে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ বহুগুণে বেড়ে যায়। এ সময় তাদের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ইসলামিক রিলিফ বাংলাদেশের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সহায়তা শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, সহকারী কর্মসূচি কর্মকর্তা তহুরা খাতুন তাকিয়া, এমইএএল সমন্বয়কারী রাকিবুল হাসান শুভ, সহকারী প্রকল্প কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও মো. আব্দুস সালাম এবং কমিউনিটি মোবিলাইজার মো. সানোয়ার হোসেন।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি নেতৃবৃন্দ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভাউচার পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, শীতের শুরুতেই এ সহায়তা পাওয়ায় পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র কেনা সহজ হবে। নিজেদের চাহিদা অনুযায়ী পোশাক কেনার সুযোগ পেয়ে তারা আনন্দিত।
উল্লেখ্য, ইসলামিক রিলিফ বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জীবিকা উন্নয়ন, শিশু অধিকার সুরক্ষা ও বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সংস্থাটি শীতবস্ত্র সহায়তা কর্মসূচি-২০২৬ বাস্তবায়ন করেছেন।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬