সারাদেশ
সারাদেশে বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঘুড়কা ইউনিয়ন বিএনপি।
বুধবার বিকেলে ঘুড়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঘুড়কা বেলতলা বাজারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ মতিয়ার রহমান সরকার, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আলীম সরকার, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নাজমুল হুদা প্রমুখ।
বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সলঙ্গা থানা শ্রমিক দলের দপ্তর সম্পাদক আব্দুল মালেক খাঁন, সলঙ্গা থানা মহিলা দলের সভাপতি রহিমা খাতুন, ঘুড়কা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক বাবু, সদস্য সচিব সোহেল রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬