অপরাধঅপরাধ

সাভারে ককটেল ছুড়ে পালানোর সময় গণপিটুনিতে আটক যুবক

সাভারের রাজ্জাক প্লাজার সামনে ফুটওভার ব্রিজ থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহিন (৪০) নামের এক যুবককে আটক করেছে জনতা। হকার্স লীগের কর্মী হিসেবে পরিচিত এই যুবককে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

সাভারের বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ্জাক প্লাজার সামনে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ফুটওভার ব্রিজ থেকে নিচে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিকট শব্দের এই বিস্ফোরণে আশেপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল ছুড়ে পালানোর চেষ্টা করছিলেন শাহিন (৪০) নামের এক ব্যক্তি। স্থানীয়রা তাকে ধাওয়া করে ছায়াবিথী আমতলা এলাকা থেকে হাতেনাতে আটক করেন। সাভারে ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েছেন শাহিন (৪০) নামে এক যুবক। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে পার্শ্ববর্তী ছায়াবিথী আমতলা এলাকা থেকে হাতেনাতে ধরে ফেলে।

আটকের পর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় এবং পরে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। প্রাথমিক তথ্যানুযায়ী, আটককৃত শাহিন হকার্স লীগের একজন কর্মী। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার এসআই আশিস কুমার দাস জানিয়েছেন, জনতার হাতে ধরা পড়া শাহিনকে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Public Voice

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


সাভারে ককটেল ছুড়ে পালানোর সময় গণপিটুনিতে আটক যুবক

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সাভারের বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ্জাক প্লাজার সামনে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ফুটওভার ব্রিজ থেকে নিচে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিকট শব্দের এই বিস্ফোরণে আশেপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল ছুড়ে পালানোর চেষ্টা করছিলেন শাহিন (৪০) নামের এক ব্যক্তি। স্থানীয়রা তাকে ধাওয়া করে ছায়াবিথী আমতলা এলাকা থেকে হাতেনাতে আটক করেন। সাভারে ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েছেন শাহিন (৪০) নামে এক যুবক। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে পার্শ্ববর্তী ছায়াবিথী আমতলা এলাকা থেকে হাতেনাতে ধরে ফেলে।

আটকের পর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় এবং পরে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। প্রাথমিক তথ্যানুযায়ী, আটককৃত শাহিন হকার্স লীগের একজন কর্মী। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার এসআই আশিস কুমার দাস জানিয়েছেন, জনতার হাতে ধরা পড়া শাহিনকে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত