জাতীয়
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে সাতটি জেলায় মোট ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্যকে বিশেষ প্রয়োজনে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি সদর দপ্তর এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্ধারিত জেলাগুলোর মধ্যে ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গোপালগঞ্জে ২৭ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন এবং ফরিদপুরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিজিবি সদস্যরা স্থানীয় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করছেন। তারা প্রধানত শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও অন্যান্য সংবেদনশীল এলাকায় কঠোর নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করছেন। কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে তারা তৎপর রয়েছেন।
নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। এই সেলের মাধ্যমে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন প্রযুক্তি, বডি-ওর্ন ক্যামেরা এবং বিভিন্ন আধুনিক ডিভাইসের মাধ্যমে সরাসরি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান, নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬